মালদা

মানুষের স্বাস্থ্য ও আত্মরক্ষার উদ্যোগে রায়গঞ্জে শুরু হল রাজ্য স্তরের তিনদিন ব্যাপী ক্যারাটে প্রতিযোগিতা

একদিকে শরীর, মন ঠিক রাখতে অপরদিকে নিজের আত্মরক্ষার কৌশল প্রতিটি মানুষেরই জানা উচিত। তাই এই দুই এর উপর ভঁর করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মার্চেন্ট ক্লাব ময়দানে শুরু হয়েছে তিন দিন ব্যাপি রাজ্য স্তরের আমন্ত্রন মূলক ক্যারাটে প্রতিযোগিতা। রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাবের ব্যাবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ রাজ্য সেওগা কাইত সংগঠনের উদ্যোগে রাহা কাপ ২০১৭ এই ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় রাজ্যের ১২টি জেলার প্রায় ৩০০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেছে। ক্যারাটে প্রতিযোগিতার সুভ সুচনা করেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং ,অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস,পশ্চিমবঙ্গ রাজ্য সেওগা কাইত সংগঠনের কর্নধার জাইনুল হক সহ আরো অনেকে।  বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগিরা তাদের ক্যারাটে প্রদর্শন করে। এই ক্যারাটে প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগিদের পাশাপাশি সাধারন মানুষের উৎসাহতা ছিল চোখে পরার মতো। 

    পশ্চিমবঙ্গ রাজ্য সেওগা কাইত সংগঠনের কর্নধার জাইনুল হক জানান, বর্তমান যুগে প্রতিটি মানুষের নিজেদের আত্মরক্ষার কৌশল শিখে রাখা উচিত। কারন যে হারে মানুষকে বিপদের মূখে পড়তে হচ্ছে। বিশেষ করে মহিলাদের নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে তেমনি দিনের পর দিন মানুষের শরীর স্বাস্থ্য ভেঙ্গে পড়ছে। তাই এই সব চিন্তা করে ক্যারাটে শেখা বিশেষ করে ছাত্র-ছাত্রীদের খুবই জরুরী তাই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/q_6Vwf2rigU